এম হুমায়ুন কবির : এখন প্রখ্যাত বাংলাদেশি কূটনীতিবিদ

এম হুমায়ুন কবির : এখন প্রখ্যাত বাংলাদেশি কূটনীতিবিদ

এম. হুমায়ুন কবির একজন বাংলাদেশী কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।তিনি  ১৯৫২ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন।তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন প্রবীণ সৈনিক। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৮০ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন। হুমায়ুন কবির ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কবির যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে দ্বিতীয় এবং তারপর প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটে প্রথম সচিব হিসেবে কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন।তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০০৩ সালের সেপ্টেম্বরে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ২০০৬ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন তিনি ২০০৭ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ২০০৯ সাল পর্যন্ত সেখানে কাজ করেন এবং ২০১০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিব পদে অবসর গ্রহণ করেনতিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সদস্য এর পাশাপাশি তিনি বাওয়ার গ্রুপ এশিয়ার সিনিয়র উপদেষ্টা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরানো এবং তা অত্যন্ত সুদূরপ্রসারীবাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে যে কয়টি ভাল প্রতিষ্ঠান আছে সেগুলো তৈরিতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মার্কিন সহায়তার নজির আছে৷ অর্থাৎ বলা যায় বুদ্ধিবৃত্তিক বিকাশের জায়গায় বলিষ্ঠ যোগাযোগ আছেপ্রতিবছর ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর লেখাপড়ার জন্য যায় এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সাহায্য করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রসিডরের সময় ৮০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত প্রতিটি কাজে যুক্তরাষ্ট্র সাহায্য করেছেতবে বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফলাফল লক্ষণীয়এখন পর্যন্ত বাংলাদেশের রপ্তানি সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রতবে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার  চাওয়া হলেও যুক্তরাষ্ট্র সে সুবিধা বাংলাদেশকে দেয়নিপাশাপাশি গার্মেন্ট সেক্টরে কিছু সমস্যার কারণে জিএসপি সুবিধাও তুলে নেয় যুক্তরাষ্ট্রএই জিএসপি সুবিধা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য প্রতিযোগিতায় টিকে থাকার ব্যাপারে অনেক সহায়ক ছিলতবে এরপরও বাণিজ্যে আমরা ভাল করছি এবং প্রতিযোগিতা করে টিকে আছি এছাড়া ২০০৮ সালে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার সাহায্যে আমরা ১৭ টি উড়োজাহাজ কিনেছিলামএছাড়া সামরিক ও নিরাপত্তা খাতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনেক সহায়তা দিয়ে থাকেযুক্তরাষ্ট্র আমাদের জাহাজ দিয়েছে, নিয়মিত নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয় এবং হেলিকপ্টার ক্রয় বিক্রয়ের ব্যাপারেও আলোচনা হচ্ছেপাশাপাশি বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 

কোন প্রকল্পের ঋণ বা সহায়তা দেওয়ার আগে ডাটা গোষ্ঠীগুলো প্রথমে লক্ষ্য রাখে আমরা যে প্রকল্পের জন্য টাকা নিচ্ছি তা জনবান্ধব কিনাএরপর তারা দেখে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা এবং সন্তোষজনক মনে হলে প্রাথমিকভাবে তারা আমাদের ঋণদানের জন্য আগ্রহী হয়এরপর আরেকটি বিষয়ে লক্ষ্য রাখে যে দায়বদ্ধতা ও সত্যতা বজায় রাখা যাবে কিনাএ বিষয়টি ঋণ দানের ক্ষেত্রে দাতা গোষ্ঠীর নিকট অনেক গুরুত্বপূর্ণ। 

প্রত্যেকটি দেশের পররাষ্ট্রনীতি শুরু হয় দেশ থেকেইদেশের বাস্তবতা মাথায় রেখে এই বৈদেশিক নীতি গ্রহণ করা হয়ভারত আমাদের প্রতিবেশী দেশ সাথে আমাদের যোগাযোগ বেশি এবং এজন্য উভয় দেশের বৈদেশিক নীতির সকল বিষয় আমরা স্পষ্ট ভাবে অনুধাবন করতে পারিআমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহায়তা করেছে এবং সেজন্য ভারতের সাথে আমাদের একটি বিশেষ ভাবাবেগের জায়গা আছেতবে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ভাবাবেগের থেকে যুক্তি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেভারত তাদের দেশের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করবে এটাই স্বাভাবিকতবে ভাবাবেগ এবং ভৌগোলিক বিভিন্ন কারণে ভারতের কাছে থেকে আমাদের চাওয়া বেশিভারতের সাথে সাথে সার্কভুক্ত অন্য দেশগুলো উন্নতি করতে পারলে তা ভারতের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবেএজন্য ভারতের উচিত নিজেদের প্রয়োজনেই সহায়তার ক্ষেত্র বৃদ্ধি করা। 

প্রযুক্তিগত উন্নতি বা ডিজিটালাইজেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে তবে এই ডিজিটালাইজেশন বা প্রযুক্তিগত উন্নতির প্রভাব সমাজে পড়েপ্রযুক্তি খাতে তরুণ প্রজন্ম আগ্রহী হলেও আগের প্রজন্ম খুব একটা আগ্রহী হয় নাডিজিটালাইজেশন এর ফলে যাদের জ্ঞান বেশি তারাই প্রভাব বিস্তার করেপাশাপাশি স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী পিছিয়ে পড়েতাই ডিজিটালাইজেশনের সাথে সাথে যথাযথ জ্ঞানের দরকারডিজিটালাইজেশনের প্রভাবগুলোর ক্ষেত্রে রাষ্ট্র ভূমিকা না নিলে বৈষম্য বাড়বে আর এর সাথে সাথে দুর্নীতিও বাড়বে 

বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে৷ ঠিক এ কারণেই ১৯৭১ সালের সময়কার ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে আসতে পেরেছিএখন শহর আর গ্রামের মাঝে তেমন কোন পার্থক্য আর নেইস্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছিতবে এ কারণে কিছু কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হবেস্বল্পোন্নত দেশগুলো যে ধরনের সুবিধা পায় সে ধরনের সুবিধা থেকে আমরা বঞ্চিত হবএতে করে বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতা আরো বাড়বে।। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা তৈরি করতে হবেশিক্ষা, কৌশল শ্রমিক স্বার্থে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। 

বিভিন্ন দেশে আটকে পড়া বা বিপদগ্রস্ত মানুষদের সহায়তায় কূটনৈতিকভাবে আমাদের আরো সক্রিয় হওয়া প্রয়োজনযাদের কাছে ক্ষমতা আছে তাদের অবশ্যই বিদেশে বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করা উচিতকারণ দেশের বাইরে গেলে আমরা সবাই অসহায় হয়ে পড়িএজন্য সক্রিয়, মানবিক সংবেদনশীল হতে হবে কূটনৈতিকভাবে সে পরিবেশ আনতে কাজ করতে হবে সবাইকে একসাথে। 

লিখেছেনঃ রোমান উদ্দিন

হুমায়ুন রশিদ : বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব

হুমায়ুন রশিদ : বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব

সাপ্লাইচেইন এর সমস্যায় জর্জরিত সারাবিশ্বই; উন্নয়নশীল দেশগুলোতে তা আরও প্রকট। এ সমস্যা সমাধানে প্রায় ৪০ বছর ধরে কাজ করে চলেছেন জনাব হুমায়ুন রশিদ এনার্জিপ্যাক এর পরিচালক হুমায়ুন রশিদ  জড়িত রয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান এফবিসিসিআই এ এবং ফ্রান্স চেম্বার অব কমার্সের পরামর্শদাতা হিসেবে। বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে স্বীকৃতি দেয়া হয়েছে কমার্শিয়ালি ইমপরটেন্ট পারসন হিসেবে

নিজের প্রতিষ্ঠান এনার্জি প্যাক সম্পর্কে এর পরিচালক হুমায়ুন রশিদ বলেন তাদের মূল মন্ত্র হল,’ pack the energy for the future generation.’ একটি চৈনিক জনশ্রুতি আছে যে প্রতিটি ব্যবসা নির্ভর করে সংখ্যাগত মানের উপর। এনার্জি প্যাকের জন্য এই মান হল ৬ যা নির্দেশ করে পদার্থ ও খনিজ সংক্রান্ত ব্যবসা। এনার্জি প্যাক এর মূল কাজ ও এটি নিয়েই। তিনি ও এনামুল হক চৌধুরি যিনি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মিলে প্রতিষ্ঠানটি শুরু করেন৷ প্রতিষ্ঠানটি এখন শক্তির উৎপাদন, পরিবহন ও পরিচালনা, যন্ত্রপাতি ও সংরক্ষণ নিয়ে কাজ করে। তবে তাদের গার্মেন্টস সেক্টরেও বিনিয়োগ আছে৷ তারা এখন বিশ্বে সব থেকে বড় স্যুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান । তাদের প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত যার মধ্যে প্রায় ৫০ শতাংশই নারী।

 পুরো বিশ্বেই এখন জ্বালানির সংকট চলমানযুক্তরাষ্ট্র বা ইউরোপেও জ্বালানির মূল্য বাড়ছে এবং সাথে সাথে প্রাপ্যতার সংকটেও পরছে দেশগুলোবৈশ্বিক যে সরবরাহের ধারা তার কারণে আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তবে আমাদেরকে এখনো সংকটের মুখোমুখি হতে হয় নি৷ চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ অনেক বড় প্রভাব ফেলছে এনার্জি সেক্টরেএনার্জি প্যাক বর্তমানে টি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছেযার ভেতর দুইটি ফার্নেস ওয়েল পরিচালিত এবং অপরটি প্রাকৃতিক গ্যাস দ্বারা পরিচালিতঠাকুরগাঁও চট্টগ্রামে অবস্থিত দুটি ফার্নেস ওয়েল চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে যথাক্রমে ১১৮ মেগা ওয়াট ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং হবিগঞ্জে অবস্থিত একমাত্র  প্রাকৃতিক গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১১.৫ মেগাওয়াট বিদ্যুৎ  উৎপাদন হচ্ছেএই বিদ্যুৎ তারা জাতীয় গ্রিডে বিক্রি করছে৷ তবে সামগ্রিকভাবে উৎপাদন কমার বিষয় নিয়ে হুমায়ুন রশিদ বলেন, জ্বালানির মূল্য বাড়ায় সরকারকে অনেক ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে হচ্ছে যার প্রভাব পড়ছে উৎপাদনে। 

জ্বালানি নিরাপত্তা নিয়ে তিনি বলেন, তারা নিয়ে সেমিনার করেছেন থেকে উত্তরণের উপায় কি কি হতে পারে তা নিয়ে এবং পাশাপাশি সরকারকে পরামর্শ দিতেতারা প্রথমত দক্ষতা বা কার্যক্ষমতা বাড়ানোর ব্যাপারে বলেছেনএর সাথে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্য দিয়েছেনএছাড়া জ্বালানি নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন৷ শক্তির যোগানের পাশাপাশি ভর্তুকি থেকেও বেরিয়ে আসতে সরকারকে তারা পরামর্শ দেন। 

বাংলাদেশের পার ক্যাপিটা কার্বন নির্গমন হার প্রতিবেশি প্রায় সব দেশের থেকেই কমপরিবেশ দূষণের দিক দিয়ে ভারত চীনের মত দেশগুলো অনেক এগিয়ে আছেতবে বৈশ্বিক জ্বালানি ঘাটতি দেশগুলোকে আরো এদিকে নিয়ে যাচ্ছে কারণে বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকে পরছে৷ এছাড়াও বিদ্যুৎকেন্দ্র গুলোতে বিদেশি বিনিয়োগ আসছেআর দূষণ কমাতে এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছেতবে সরকারের বিভিন্নখাতে সামঞ্জস্য না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

এনার্জি প্যাক নিয়ে হুমায়ুন রশিদ আরো বলেন, এটিই বাংলাদেশের প্রথম কোম্পানি যারা বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ফ্যান বাজারে এনেছে৷ এছাড়াও তার সৌরশক্তি নিয়ে কাজ করে৷নিজেদের অফিসেও এই ধারা তারা অব্যাহত রেখেছে তারা এজন্য যে যন্ত্রপাতি ব্যবহার করে তা জ্বালানি সাশ্রয়ে বিশেষভাবে তৈরি 

এলপিজি নিয়ে তিনি বলেন বাংলাদেশেও এলপিজির ব্যবহার বাড়ছেমানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে, বিনিয়োগ আসছে সাথে সাথে এর সরবরাহ বাড়ছেকিন্তু খাতে এখনো কিছু চ্যালেঞ্জ বিদ্যমানযার মধ্যে অবকাঠামোগত এবং আমলাতান্ত্রিক জটিলতা আছেতবে এর উৎপাদনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়পুরো প্রক্রিয়াটি ডিটিও ৪ স্ট্যান্ডার্ড মেনে চালানো হয়। 

ব্যবসার পাশাপাশি এনার্জি প্যাক সামাজিক দায়িত্বের দিকটিও এড়িয়ে যায় নাদক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম দা কোপে তারা মিঠা পানির ব্যবস্থা করছেন বছর ধরে৷ মাটির প্রায় ১২০০ ফুট থেকে তারা পানি উত্তোলন করেনএছাড়াও প্রতি শনিবার তারা নদীর প্লাস্টিক সংগ্রহ করেন কাজের জন্য তারা পুরষ্কার পেয়েছেন৷এছাড়া গাজীপরে তারা একটি স্কুলে তাদের ব্যবহার করা ল্যাপটপ ডেস্কটপ সরবরাহ করেনশীতকালে শীতবস্ত্র বিতরণ করেন তারাএছাড়া প্রতিবছর ৩০০ জন ইলেকট্রিশিয়ানকে তারা নিরাপত্তা প্রশিক্ষণ দিয়ে থাকেন। 

হুমায়ুন রশিদের ইচ্ছা তিনি আগামী ২-৩ বছরের মধ্যে অবসর নিবেন এবং একটি স্কুল প্রতিষ্ঠা করবেনযেখানে মাধ্যমিকে যারা পাশ করতে পারবে না তাদের ভর্তি করাবেন এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বৈশ্বিক সম্পদ হিসেবে গড়ে তুলবেনকাজের পাশাপাশি সংগীতের ভক্ত তিনি সাথে সাথে কবিতাও পড়েন৷ তার পূর্বপুরুষের বাড়ি ছিল শান্তি নিকেতনের কাছেতিনি মনে করেন নিজের দায়িত্ব সবাই ঠিকভাবে পালন করলে তবেই তা পুরো বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে। 

এক আশাবাদী শিক্ষাবিদঃ সাইফুর রহমান

এক আশাবাদী শিক্ষাবিদঃ সাইফুর রহমান

সাইফুর রহমান একজন বাংলাদেশী-আমেরিকান তড়িৎ প্রকৌশলী তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এরপর স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে ১৯৭৫ সালে মাস্টার্স এবং ভার্জিনিয়া টেক থেকে ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৯ সালে অগাস্ট পর্যন্ত টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯ সালের সেপ্টেম্বরে ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেব যোগদান করেন। ১৯৮৩ সালের সেপ্টেম্বরে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৭ সালের সেপ্টেম্বরে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯৪ সালের জানুয়ারিতে সেন্টার ফর এনার্জি অ্যান্ড দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউট। তিনি ১৯৯৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৯ সালের সেপ্তেম্বর পর্যন্ত ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ইলেক্ট্রিকাল অ্যান্ড কমিনিকেশন সিস্টেমস ডিভিশনের কর্মসূচী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

. সাইফুর রহমানের জন্ম ঢাকার এলিফেন্ট রোড বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই তিনি নিজের চোখে দেখেছেন যার মধ্যে ছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থান, ভারত পাকিস্তান যুদ্ধ বা একাত্তরে আমাদের মুক্তির সংগ্রাম তিনি সাত মার্চে বঙ্গবন্ধুর ভাষণের সময় রেসকোর্স ময়দানে ছিলেন, ছিলেন ষোল ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সময়এর মাঝে ২৬ মার্চ সকালে দেখেছেন লাশের মিছিলসেদিন পড়ে গিয়েছিলেন পাকিস্তান বাহিনীর রাইফেলের সামনেও১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ছিলেন সেই জনযাত্রায়। 

পূর্বতন শিক্ষাব্যবস্থার সাথে বর্তমান শিক্ষাব্যবস্থার পার্থক্য হিসেবে ড. সাইফুর রহমান দেখেন শিক্ষার্থীদের ফোকাস বা লক্ষ্যে৷ একসময় শিক্ষার মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন করা আর কালের ফেরে তা এখন হয়ে গেছে ফলাফল নির্ভরএখন সবাই শুধু ফলাফলের পেছনে ছোটে জ্ঞান হয়ে পড়েছে গৌণ৷ তিনি তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষার মান নিয়ে কোনো সন্দেহের অবকাশ দেখেন না তবে শিক্ষা গ্রহণ শেষে তারা কি করছে এটি একটি বড় প্রশ্ন৷ উপরের সারির শিক্ষার্থীদের ভাল করা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও মাঝের সারির শিক্ষার্থীরা কি করছে এটি একটি ভাবনার বিষয়৷ তবে আইটি সেক্টরের উন্নতিতে এখন অর্থ উপার্জনের একটি উপায় হয়েছে বলে মনে করেন তিনিতিনি শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ভারতের উদাহরণ টেনে বলেন সেখানে প্রতিবছর অনেক প্রকৌশলী বের হলেও চাকরির সুযোগ পায় নাকারণ তারা ঠিকভাবে শিখে আসে নাএজন্য তিনি জ্ঞান অর্জনে গুরুত্বারোপ করেন

তড়িতাহত হয়ে বাংলাদেশে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারানবজ্রপাতে এখন অহরহ মৃত্যুর ঘটনা শোনা যায়এর কারণ হল বৃক্ষ নিধনকারণ বিদ্যুৎ সবসময় উঁচু স্থানে আঘাত করেগাছ পালা নিধনের ফলে এখন মানুষ হয়ে পড়েছে পুরোপুরি অরক্ষিতএছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে বা মানুষের অসচেতনতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও অনেক দেখা যায় থেকে উত্তরণের জন্য সচেতনতা শিক্ষার গুরুত্ব অপরিসীম। 

বাংলাদেশ প্রযুক্তিখাতে এগিয়েছে তবে পুরোপুরি সেই স্রোতের সাথে তাল মেলাতে পারছে নাএর কারণ হিসেবে তিনি মনে করেন, প্রতিটি দেশেই অবকাঠামো প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কোনো খাতে উন্নতির জন্য৷ যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের উন্নতির পেছনে সেখানের পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণএই পরিবেশের কারণে কোনো খাত অগ্রসর হয়৷ এছাড়াও যুক্তরাষ্ট্রে মেধার একটা সম্মেলন দেখা যার কারণে অন্য অনেকেই কাজ করতে আগ্রহী হয়৷ এই ক্রমাগত ধারাই তাদের আরো এগিয়ে নিয়ে যাচ্ছেপ্রযুক্তিখাতে উন্নয়নের জন্য সরকারের উচিত একটা পরিবেশ তৈরি করা যেখানে এই খাত এগিয়ে যাওয়ার মত সব উপাদান পাবে৷ এক্ষেত্রে বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করতে পারে। 

বাংলাদেশে বিভিন্ন সেক্টর যেমন কয়লা, গ্যাস, নিউক্লিয়ার এনার্জি, সোলার পাওয়ার,উইন্ড পাওয়ার ইত্যাদি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বা উৎপাদনের প্রক্রিয়া চলছেতবে এই সেক্টর গুলোর ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণস্মার্ট গ্রিড দিয়ে যা খুব সহজেই করা সম্ভব৷ যেমন, আকাশে মেঘ থাকলে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাতবে এখানে স্টোরেজ ব্যাটারি যুক্ত থাকলে তা কিছুক্ষণের জন্য হলেও বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে পারবে৷ তবে বাংলাদেশে স্মার্ট গ্রিড এর পুরোপুরি বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপারকারণ এজন্য কোথায় কাজ শুরু হবে, কোন পর্যায়ে বেসরকারি সংস্থাগুলো যুক্ত হবে, কোথায় সামর্থ্য আছে বা নতুন করে প্রয়োজন তা নির্ণয় করা জরুরীএছাড়াও এই সিস্টেম চালু রাখা বা এরজন্য প্রয়োজনীয় সম্পদ বিনিয়োগের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। 

স্মার্ট গ্রিডের বাস্তবায়ন সম্ভব হলে তা ব্ল্যাক আউট রোধেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন তিনিব্ল্যাক আউটের কারণ হিসেবে আভ্যন্তরীণ সিস্টেম নেটওয়ার্ক এর সমস্যা দায়ীতবে স্মার্ট গ্রিডের মাধ্যমে চলমান সময়েই সমস্যাগুলো বের করা সম্ভব এবং যে স্থানে সমস্যা তা পুরোপুরি বিচ্ছিন্ন করে ব্ল্যাক আউটের সম্ভাবনা কমানো যায়এই বিষয়টিতে স্মার্ট গ্রিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷

ব্যক্তিজীবনে অনেক বিখ্যাত মানুষের সান্নিধ্যে তিনি এসেছিলেনতিনি বিশ্বাস করেন সফল হতে সবার একজন আদর্শ দরকার৷ তিনি ইঞ্জিনিয়ার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তার দাদার কাছেতিনি মনে করেন সফলতার পেছনে অনেক ধাপ রয়েছেসবার একটি লক্ষ্য ঠিক করে তার জন্য পরিশ্রম করা গুরুত্বপূর্ণপরিশ্রমের ধাপ পেরোলেই কেবল সফলতা ধরা দেয়তবে সফল হওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। 

অবসর সময়ে কবিতা পড়তে ভালবাসেন তিনিনটরডেম কলেজে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বইটি কিনেছিলেনএখনো বইটি তার নিত্যসঙ্গীকাজের ফাকে তিনি এখনো কবিতা পড়েনএকসময় তারাশঙ্কর, শরৎচন্দ্র ও হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তেন নিয়মিততবে কাজের কারণে এখন আর উপন্যাস পড়া হয় না তারতার স্বপ্ন সম্পর্কে বলেন, বিপদগ্রস্ত কেউ তার মাঝে বা তাকে দেখে নতুন পথের দিশা বা আশার আলো খুঁজে পেলেই তিনি নিজেকে সার্থক মনে করবেনতিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ‘ keep the hope alive ‘ এই মন্ত্রে। 

লিখেছেনঃ রোমান উদ্দিন

আদর্শ ও মুক্তচিন্তার পথিক: কামাল হোসেন

আদর্শ ও মুক্তচিন্তার পথিক: কামাল হোসেন

কামাল হোসেন  বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধাসচরাচর তাকে “ডঃ কামাল হোসেন” হিসাবে উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২-এর ৮ই জানুয়ারি জাতির পিতার সাথে তিনিও কারাগার থেকে মুক্তি পান এবং জাতির পিতার সাথেই ১০ জানুয়ারি  লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি সর্বদাই সোচ্চার। তিনি ব্যক্তিগত সততা, ন্যায্যতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রবক্তা হিসাবে বিশেষভাবে সম্মানিত ১৯৭০ সালের পাকিস্থানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ড. কামাল হোসেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন । আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন কামাল হোসেন। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ১৯৯৩ সালে গঠন করেন গণফোরাম। তিনি গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।

বাংলাদেশের রাজনীতি ও গণফোরাম  প্রসঙ্গে ড.কামাল হোসেনের অভিমত হল, এটি মানুষের জন্য সুযোগযারা সুযোগ কাজে লাগাতে চায় তারা এগিয়ে আসবে এবং সুস্থ রাজনীতির সাথে জড়িত সকলেই এগিয়ে আসবে এবং গণফোরাম তাদের জন্য মাধ্যম হিসেবে কাজ করবে৷ গণতন্ত্রের সংকটময় সময়ে সবথেকে বেশি জরুরি  গণমানুষের ঐক্য এবং সুস্থ রাজনৈতিক মূল্যবোধ যার মাধ্যমেই কেবল সুস্থ রাজনীতিকে লালন করা সম্ভবআর এই অবস্থা সবার কাছে গ্রহণযোগ্য হলেই শুধুমাত্র বর্তমান অবস্থার গুণগত উন্নতি সম্ভব৷এক্ষেত্রে সবথেকে বড় নিয়ামক হিসেবে কাজ করবে রাজনৈতিক সহাবস্থান , ঐক্য এবং ইচ্ছাশক্তি। 

নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাতে হবেআর এর মাধ্যমেই তৈরি হবে সুন্দর একটু পরিবেশ যেখানে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে৷তবে এক্ষেত্রে দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণযদিও দলগুলোর আলাদা এজেন্ডা থাকে তবুও জনগণের স্বার্থে তাদের নিজেদেরও মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে হবে৷ 

সংবিধান রচনায় কোনো পরিবর্তন সম্পর্কে কামাল হোসেন বলেন, বিষয়ে সবার আগে জনগণের মতামত প্রয়োজন  তারা যদি মনে করে কোনো পরিবর্তন প্রয়োজন সেক্ষেত্রে জনমত যাচাই বাছাই এর মাধ্যমে বিশেষজ্ঞদের মত একত্রিত করে সংবিধানের পরিবর্তন আসতে পারে৷ 

সমাজতন্ত্রের মূল চেতনার সাথে সমসাময়িক সমাজতন্ত্রের ব্যবধান এখনকার বিশ্বাস কার্যকলাপেযারা সত্যিকারের সমাজতন্ত্র সাম্যে বিশ্বাস করে তাদের সাথে বৈষম্য লালনকারী গোষ্ঠীর মৌলিক চেতনাতেই বিস্তর ফারাক লক্ষ্যনীয়আর বর্তমানে এটাই দেখা যাচ্ছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক কাছে থেকে দেখেছেন . কামাল হোসেনবঙ্গবন্ধু সবসময় ভাবতেন জনগণ কি চিন্তা করে এবং তাদের চাহিদা সম্পর্কেতিনি বিষয়গুলোই সবসময় তুলে ধরতেন এবং এর উপর ভিত্তি করেই বৃহৎ ঐক্য গড়ে তুলতেনযারা কারণে সবাই সুসংহত হতে পারত৷ এই ঐক্যের রাজনীতির কারণেই বঙ্গবন্ধু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন৷ তিনি মানুষকে বিশ্বাস করেঝুঁকি নিতেনতিনি সবাইকে খুব সহজেই নিজের আপনজন করে নিতে পারতেনবঙ্গবন্ধুর কাছে সবাই বিশেষ গুরুত্ব পেতেনতিনি সবার চাহিদার কথা শুনতেন তাদের সাথে আলোচনা করতেনএই সবার সাথে সম্পর্ক গড়ার সফলতাই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেতিনি ছিলেন একজন অনন্যসাধারণ মানুষ যিনি সবার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতেনতিনি ছিলেন জনগণের একজন। 

বঙ্গবন্ধু অসাধারণ  বৈশিষ্ট্যগুলোই  দলমত নির্বিশেষে  সবার কাছে ‘আমার নেতা’ হিসেবে পরিচয় করায়বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বক্তব্য এবং সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষমতার কারণে তিনি দলীয় গন্ডি থেকে বেরিয়ে একজন জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেবর্তমানে নেতৃত্বে এই জিনিসের ঘাটতি আছে বলে মনে করেন . কামাল হোসেন। 

তবে আমাদের উচিত আশাবাদী হওয়াকারণ জাতীয় ঐক্যের কথা বঙ্গবন্ধু সবসময় বলেছেন এবং জাতি হিসেবে আমরা সংকটের সময় ঐক্যবদ্ধ হতে পারি যার বহু ইতিহাস রয়েছে৷ এর ভিত্তিতেই বঙ্গবন্ধু নির্বাচন আদায় করেছেনতবে বর্তমান প্রেক্ষাপটে দলীয় বিভাজনের কারণে ধরণের ঐক্য কঠিনকিছু দল তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেআর সুস্থ, দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য দরকার জনগণের ঐক্য তাদের একীভূতকরণ। 

. কামাল হোসেন লেখাপড়া করেন সেন্ট জেভিয়ার্স হাইস্কুলেসেখানকার পরিবেশ, বন্ধুত্ব, ঘনিষ্ঠ সম্পর্ক নীতির কারণে অনেক কিছুই অর্জন করতে পেরেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে পদক্ষেপ নিতে পেরেছেনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নীতিগত ঐক্যমত থাকলে অনেক কিছুই অর্জন সম্ভবযারা বিভক্তিতে বিশ্বাস করে এবং এর মাধ্যমে অর্জন করতে চায় তাদের ব্যাপারে সকলের সচেতন থাকা উচিত বলে তিনি মনে করেন৷ 

রাজনীতি সবথেকে বড় সফলতা হিসেবে কামাল হোসেন দেখেন আমাদের স্বাধীনতা আন্দোলনের সফলতাকেতবে রাজনীতিতে অনেক বিষয়ে ব্যর্থতাও দেখেছেনরাজনীতিকে অবাধ দুর্নীতি সাম্প্রদায়িকতা থেকে যে মুক্ত করা সম্ভব হয়নি এটিকে তিনি বড় ব্যর্থতা হিসেবেই দেখেন। 

. কামাল হোসেনের বিশ্বাস, ভবিষ্যতে সকলেই সুস্থ রাজনীতি আদর্শকে কেন্দ্র করে একীভূত হবেসংঘাতবিহীন বহুদলীয় গণতন্ত্র থাকবেসংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল ক্ষমতায় থাকবে এবং একদলীয় শাসন থাকবে না।  তিনি মনে করেন ১৯৭০ আমরা এমন সাফল্য অর্জন করতে পেরেছিতবে এরপর থেকে বহুবার আমরা একদলীয় গণতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছি ব্যাপারে সচেতনতা একান্ত কাম্যতিনি আরো মনে করেন, অতীতের রাজনীতি এবং সুস্থ রাজনৈতিক ধারা সম্পর্কে নতুন প্রজন্মকে কিভাবে বোঝানো হচ্ছে এটা গুরুত্বপূর্ণ

দুর্নীতি আমাদের দেশের প্রেক্ষাপটে একটি সামাজিক রোগএর নিরাময়ে সরকারকে কোনো বলিষ্ঠ ভূমিকা নিতে দেখা যায়নি।  দুর্নীতিকে তারা নিজেদের স্বার্থে কাজে লাগায় এবং সমর্থন করে এতে করে দুর্নীতি আরো ব্যাপক আকার ধারণ করে৷ এর নিরসনে সুস্থ রাজনীতির ভূমিকা অপরিসীম। 

. কামাল হোসেন আইনের প্রশিক্ষণ নিতেন হুসেন শহীন সোহরাওয়ার্দীর কাছেসেখানেই বঙ্গবন্ধুর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রচুর সান্নিধ্যও তিনি লাভ করেনতিনি বঙ্গবন্ধু বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন করতেন. কামালের সাথে শেরে বাংলার দেখা হলেও ঘনিষ্ঠতা ছিল না। 

. কামাল বলিষ্ঠ নতুন প্রজন্ম তৈরি করতে চানতবে বর্তমান প্রেক্ষাপটে সঠিক দিক নির্দেশনা গ্রহণের মত অবস্থায় নতুন প্রজন্ম নেই বলেই তার ধারণা৷ তবে তিনি চে্ষ্টা চালিয়ে যেতে চান৷নতুন প্রজন্মকে তিনি উচিত কথা বলার, ঐক্যবদ্ধ থাকার, মানুষের জন্য কাজ করার এবং সর্বক্ষেত্রে উচিত অনুচিত সম্পর্কে অবগত থাকার উপদেশ দেনতিনি  আশা করেন সবাই সুস্থধারায় সৎ সাহস নিয়ে দেশের জন্য কাজ করবে। 

চিন্ময় মুৎসুদ্দি : সাংবাদিকতা জগতের এক দিকপাল 

চিন্ময় মুৎসুদ্দি : সাংবাদিকতা জগতের এক দিকপাল 

মৃদুভাষী, নিভৃতচারী এক সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি। আমার সাংবাদিকতা বিষয়ক অন্যতম শিক্ষক। ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রা’য় সাংবাদিকতা শুরু করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত যুক্ত ছিলেন সাপ্তাহিক বিচিত্রা এবং পাক্ষিক আনন্দ বিচিত্রা’র সঙ্গে। বাংলাদেশে “ফটো সুন্দরী” বিষয়টির অন্যতম কারিগর চিন্ময় মুৎসুদ্দি। চিন্ময় মুৎসুদ্দির সাংবাদিক পরিচয় ছাড়াও তিনি একজন লেখক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, বাংলাদেশের চলচ্চিত্রে সামাজিক অঙ্গিকার, অশান্ত পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য প্রসঙ্গ, সংস্কৃতি সাংবাদিকতার স্বরূপ, সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশনার কৌশল, সমকালীন গণমাধ্যম: স্বাধীনতা দ্বায়িত্ব কর্পোরেট পুঁজি ইত্যাদি। এর পাশাপাশি অনুন্নত জনগোষ্ঠীর উন্নয়নে তিনি কাজ করে চলেছেন নিরলসভাবে।

চিন্ময় মুৎসুদ্দির সাংবাদিকতায় আসা এক ধরনের রোমান্টিসিজম থেকেএকটা সময় তিনি রাজনীতির সাথে যুক্ত হন এবং পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোয় নিয়মিত যাতায়াত শুরু করেনসে অনুষ্ঠান সম্পর্কে ঢাকা চট্টগ্রামের পত্রিকাগুলোয় লেখা ছাপা হতঅনেক সময় লেখকের নাম ছাপা হতএই প্রেরণা থেকেই চট্টগ্রামে আজাদী পত্রিকায় অনুষ্ঠানগুলো নিয়ে লেখা শুরু করেনএভাবে একসময় খেলার রিপোর্টিং শুরু করেনসেখানকার সম্পাদকের সাথে কিছুটা মনোমালিন্য হওয়ার পর চিন্তা করেন ঢাকার পত্রিকাগুলোয় লেখা শুরু করার এরপর তার লেখা গুলো একইভাবে সংবাদ, আজাদ, দৈনিক পাকিস্তান পত্রিকাগুলোয় ছাপা হতে থেকেচট্টগ্রামে লেখার জন্য কোনো পারিশ্রমিক না পেলেও দৈনিক পাকিস্তান থেকে পারিশ্রমিক পেতে শুরু করেনসাপ্তাহিক হলি ডে তে একুশে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে একটি লেখা পাঠান এবং তা বড় করে তার নাম সহ ছাপা হয় থেকে তিনি নতুন উদ্যম অনুপ্রেরণা পান

কলেজের শিক্ষকের সাথে কিছুটা সমস্যা হওয়ায় চট্টগ্রাম ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া চলে আসেন এবং সেখানে কলেজ শেষ করেনএরপর চলে আসেন ঢাকায়ঢাকায় আসার পর বন্ধুদের সাথে যাতায়াত শুরু করেন দৈনিক পাকিস্তান পত্রিকার অফিসেএকসময় তিনি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হনএরপর একসময় কাজ শুরু করেন চিত্রিতা পত্রিকায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর গণ বাংলা, জনপদ বিচিত্রার সাথে যুক্ত হন১৯৭৩ সালের নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিনি একটানা বিচিত্রার সাথে কাজ করেনস্বাধীনতার আগে বিচিত্রা ছিল মাসিক পত্রিকা যা রম্য চরিত্রগুলো নিয়ে কাজ করতকিন্তু স্বাধীনতার পরে প্রতিষ্ঠানে পরিবর্তন আসে ফজল শাহাবুদ্দীন আবারো সম্পাদকের দায়িত্ব নেনবিচিত্রার সাথে যুক্ত হওয়ার জন্য শাহাদাৎ চৌধুরীকে প্রস্তাব দেন, তিনিও রাজি হনএবারো শুরুটা হয় রম্য চরিত্র দিয়েইতবে বিচিত্রার প্রধান দিক হল এটি বাংলা ভাষায় প্রথম নিউজ ম্যাগাজিন যাকে এখন পর্যন্ত কোনো ম্যাগাজিন জনপ্রিয়তা বা মানে ছাড়িয়ে যেতে পারে নিবিচিত্রা দুটো বড় অবদান রাখে যার প্রথমটি হল এই ম্যাগাজিনের মাধ্যমে বাংলার তাঁত শিল্প নতুন জীবন পায়এছাড়াও ফটো সুন্দরী প্রতিযোগিতা শুরু করে এই বিচিত্রা ম্যাগাজিনযার মূল ভাবনার অনেকটা অংশ জুড়েই ছিলেন চিন্ময় মুৎসুদ্দিবিচিত্রা ম্যাগাজিনই প্রথম বৃহৎ আকারে ইদ সংখ্যা করার  প্রবণতাটা শুরু করে ১৯৭৫ সালেকভারে ছিল শম্পা রেজা, রেহনুমা আহমেদ, শামীমা পারভীন দিতা শশফিউল্লাহদের মত তারকাদের ছবিম্যাগাজিনের ভেতরে ইদ বাজার নিয়ে লিখতেন চিন্ময় মুৎসুদ্দিবাজার পরিস্থিতি দেখে  শাহাদাৎ চৌধুরী স্থানীয় পণ্য গুলো এগিয়ে নেবার চিন্তা শুরু করেনতা থেকেই শুরু হয় দেশিয় কাপড়ের মাধ্যমে উঠে আসার প্রতিযোগিতা। 

সাংবাদিকতা জীবনে অনেকের কাছে থেকে শিখেছেন এবং আত্মবিশ্বাস পেয়েছেন চিন্ময় মুৎসুদ্দিফজল শাহাবুদ্দীন তাকে বিভিন্ন সময় আত্নবিশ্বাস যুগিয়েছেন, আহমেদ হুমায়ুন বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেনতার বিভাগে লেখার সুযোগ করে দিয়েছেনশাহাদাৎ চৌধুরী নানা সময়ে প্রশংসার মাধ্যমে আত্মবিশ্বাস সাহস যুগিয়েছেনএছাড়াও হেদায়েত হোসেন মোর্শেদ ফয়েজ আহমেদের গুণমুগ্ধ তিনিফয়েজ আহমেদ ছিলেন একজন রঙিন চরিত্রসাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন সাহিত্যিক এছাড়াও নীতির ব্যাপারে তিনি ছিলেন অটল

বর্তমান সাংবাদিকতা প্রসঙ্গে চিন্ময় মুৎসুদ্দি বলেন, অনেক প্রকার প্রযুক্তিগত উন্নয়ন হয়েছেঅবয়বগত সুবিধা বেড়েছেছাপানোর দিক থেকেও অনেক পরিবর্তন এসেছেএটাকেই তিনি প্রযুক্তিগত বা অবয়বগত পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেনতবে এর পাশাপাশি লেখার বিষয়বস্তু বা কনটেন্টগত তেমন কোনো অগ্রগতি হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে আরো অধঃপতন লক্ষ্য করা যাচ্ছেএর কারণ হিসেবে তিনি দেখেন, মালিকরা যেভাবে মিডিয়াগুলো দখল করে নিচ্ছে এবং পেশাগত সাংবাদিকদের অবস্থান আর সেভাবে নেই এখনমালিকরা সবসময় মুনাফার খোঁজে থাকছেনএর পাশাপাশি গ্রুপ  ব্যবসা থেকে আশা মালিকরা মিডিয়াকে অন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেযার ফলে কনটেন্ট এর গুণগত উন্নয়ন এর বদলে অধঃপতন হচ্ছে। 

পুনর্জন্ম হলে তিনি মানুষের কল্যাণে কাজ করতে চানতিনি স্মরণ করেন কাঙাল হরিনাথকেযিনি ঊনিশ শতক বিংশ শতকের শুরুর দিকে কুষ্টিয়াতে পত্রিকা বের করতেনযেখানে তিনি লিখতেন প্রজাদের উপর ইংরেজদের অত্যাচার নিয়েবিভিন্ন সময় অত্যাচারীদের পরিচয় প্রকাশ করতেননিজের জমি বিক্রি করে তিনি এই পত্রিকা চালাতেন৷ চলার পথে তিনি এভাবেই অনেকের কাছে থেকে অনুপ্রেরণা পানভাসানীর সাথে তিনি একসাথে উত্তরবঙ্গের গ্রামগুলোয় ঘুরেছেন এবং অনুপ্রেরণা খুঁজেছেন৷ বাবা মা এর কাছে থেকেও পেয়েছেন অনুপ্রেরণাএখন স্ত্রী কন্যার কাছে থেকেও অনুপ্রেরণা পান তিনিএখন পুরোদমে সাংবাদিকতা না করলেও তিনি পরামর্শ দেন এবং কিছু লেখালেখি করেন। 

গ্লোবাল হিরো অব দি এনভায়রনমেন্টঃ অধ্যাপক ড. আবুল হুসসাম

গ্লোবাল হিরো অব দি এনভায়রনমেন্টঃ অধ্যাপক ড. আবুল হুসসাম

প্রতিবছর বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ‘গ্লোবাল হিরো অব দি এনভায়রনমেন্ট’ অ্যাওয়ার্ড ঘোষণা করে। ২০০৭ সালের ২৫ অক্টোবর সেই হিরোদের তালিকায় উঠে আসে বাংলাদেশের এক বিজ্ঞানীর নাম। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হুসসাম। ভূগর্ভস্থ আর্সেনিকযুক্ত পানি পরিশোধন যন্ত্র ‘সনো ফিল্টার’ আবিষ্কারের জন্য ‘গ্লোবাল হিরো অব দি এনভায়রনমেন্ট’ অ্যাওয়ার্ড পান বাংলাদেশের এই বিজ্ঞানী।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে তিনি রসায়নে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে স্নাতকোত্তর করেন। ১৯৮৬ সালে পেনসিলভানিয়ার ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। ইউনিভার্সিটি অব মিনেসোটার রসায়ন বিভাগ থেকে পোস্ট ডক্টরাল ট্রেনিং সম্পন্ন করেন তিনি। ১৯৮৫ সাল থেকে কাজ করছেন জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও প্রাণরসায়ন বিভাগে। তিনি সেখানকার অধ্যাপক। এ ছাড়া তিনি রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয় এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ে। ড. হুসসাম এই বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট লেভেলে পড়ান কোয়ান্টিটেটিভ কেমিক্যাল অ্যানালাইসিস, ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস, ইলেকট্রো-অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এবং থিওরি অব অ্যানালাইটিক্যাল প্রসেস বিষয়ে।

আর্সেনিক সনো ফিল্টার আবিষ্কার এর গবেষণা প্রক্রিয়া শুরু হয় পরিমাপের মাধ্যমে যেহেতু বাংলাদেশের প্রায় সব মানুষই পান করার জন্য ভূগর্ভস্থ  পানির উপর নির্ভর করে এবং সেই পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে এর প্রেক্ষিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে গবেষণা প্রক্রিয়া শুরু হয়এর পরের ধাপে এই ভূগর্ভস্থ আর্সেনিক কিভাবে দূর করা যায় তা নিয়ে গবেষণা শুরু হয়আর্সেনিক শোধনের সহজ উপায় হিসেবে এমন একটি পদার্থ খুঁজে বের করতে তিনি উদ্যোগী হন যা এই আর্সেনিককে শোষণ করবেএর প্রেক্ষিতে তিনি লৌহ বা আয়রন ভিত্তিক পদার্থ আবিষ্কার করেন যা আর্সেনিককে শোষণ করতে সক্ষমএর উপস্থিতিতে ভূগর্ভস্থ পানি ফিল্টার করলে তা হবে আর্সেনিক মুক্তএটি  ‘ Composite Iron Matrix ‘ নামে পরিচিতএই পদার্থের উপর ভিত্তি করেন আবুল হুসসাম আর্সেনিক সনো ফিল্টার আবিষ্কারে সফলতা পান। 

গবেষণার শুরুতে আবুল হুসসামের লক্ষ্য ছিল ভূগর্ভস্থ পানি থেকে আর্সেনিক দূরীকরণের মাধ্যমে তা পানযোগ্য করে তোলাসে লক্ষ্যেই তার আবিষ্কারএখন পর্যন্ত ৪০০০ এর বেশি ফিল্টার চালু রয়েছেএগুলোর মেয়াদ ১৫ বছরের মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি যে সকল অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ বেশি সেখানে এই ফিল্টার ব্যবহার করে বিষাক্ত পানিকে পানযোগ্য করে তোলা হচ্ছে এবং মানুষ তা পান করছেতবে এর সফলতা নিয়ে এখন পর্যন্ত কোনো পোক্ত পরিসংখ্যান পাওয়া যায় নিতবে বিজ্ঞানী আবুল হুসসাম এতটুকু নিশ্চিত করতে পেরেছেন যে আর্সেনিক বিষের ফলে উদ্ভূত রোগের বিস্তার আর হবে না। 

এসিড রেইন সম্পর্কে আবুল হুসসাম বলেন, যে সকল অঞ্চল বিশেষত শিলকারখানা সমৃদ্ধ অঞ্চলগুলোতে যেখানে কয়লার ব্যবহার অতিমাত্রায় হয় সেখানে এই এসিড রেইন এর প্রকোপ দেখা যায়কয়লার ধোঁয়ায় থাকে সালফার ডাই অক্সাইডএটি যখন পানির সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে সালফিউরিক এসিডবৃষ্টির পানির সাথে এটি যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখনই এই বৃষ্টিকে এসিড রেইন বলা হয়৷ তবে বাংলাদেশে এই এসিড রেইনের প্রকোপ লক্ষ্য করা যায়নি কারণ বাংলাদেশে এ ধরণের কোনো শিল্প কারখানা নেইশিল্প বিপ্লবের সময় এবং এই শিল্প বিপ্লবের কারণেই এসিড রেইনের উদ্ভব হয়েছিলএসিড রেইনের কারণে পানির পি এইচ ফ্যাক্টর অর্থাৎ পানির অম্লতার পরিমাণ বেড়ে যায়পানির এই  অম্লত্ব বৃদ্ধি পাওয়া প্রাণীজগতের জন্য ক্ষতিকরতবে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ফলে এই এসিড রেইনের প্রকোপ কমতে শুরু করেছেএখন দেশগুলো বা শিল্পগোষ্ঠী গুলোইপিএ গাইডলাইনমেনে চলে যা আশেপাশের জলাশয়ের পানির পিএইচ এর পরিমাণ নির্ণয় করে বলে সে অঞ্চলে এসিড রেইনের উপস্থিতি আছে কি না। 

আবুল হুসসাম একসময় বিজ্ঞান সাময়িকীতে বাংলায় লিখতেনতবে এখন আর বাংলার লেখালেখি হয়ে ওঠে নাতবে তিনি সবসময় বাংলার বিজ্ঞান চর্চায় ইচ্ছুক এবং গবেষণাতে তিনি এখন ভীষণ মনযোগীতিনি ব্যক্তিজীবনে একজন সাহিত্য অনুরাগী মানুষতবে এখনো গল্প কবিতা লেখা হয়ে ওঠেনি আবুল হুসসামেরব্যক্তিজীবনে আবুল হুসসাম বিয়ে করছেন নিজের পছন্দের মানুষকেই তবে পারিবারিকভাবেই৷ আবুল হুসসামের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন৷ 

নিজের বেড়ে ওঠা বিজ্ঞানী হওয়ার পিছনের তিনি সবথেকে বড় কৃতিত্ব দেখেন তার বাবা মা এরআবুল হুসসামের বিজ্ঞানী হওয়া বা পড়াশোনা করার কারণ হিসেবে তিনি তার পিতার কথা উল্লেখ করেনবাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন আবুল হুসসামের পিতাতার পিতার চিন্তা ধারা তার ছোট ভাইয়ের অর্থনীতি পড়ার কারণ বলেও জানান তিনিআব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীনের লেখা বিজ্ঞান বিষয়ক বইগুলো থেকে ছোট ছোট পরীক্ষাগুলো হাতে কলমে করে সন্তানদের দেখাতেন তিনি।  এই পরীক্ষাগুলো না বাড়ির পরিবেশ আবুল হুসসামের বিজ্ঞানী হওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছে৷ তিনি রসায়ন পড়তে উদ্বুদ্ধ হন নিজের পিতার পেশার কারণে। 

আবুল হুসসামের স্কুল জীবনের শিক্ষক ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ আমির হোসেনকে আদর্শ মনে করেন তিনিএই মানুষগুলোর থেকে তিনি শুরু থেকেই প্রভাবিত ছিলেন৷ তিনি মনে করেন কাদের সান্নিধ্যে কাজ করছেন এটি খুবই গুরুত্বপূর্ণ

নতুন প্রজন্মের উদ্দেশ্যে আবুল হুসসাম বলেন, নিজের পেশার প্রতি প্যাশন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণযে কাজ করতে হবে তা প্রথমে ভালো করে শেখা উচিত৷ তাহলে প্রাথমিকভাবে অর্থ না থাকলেও কাজে আনন্দ পাওয়া যাবে, ভাল করে কাজটা শেখা যাবে৷নতুন নতুন কাজ সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে নিজের উদ্যোগেনিজের উদ্যোগ বা ইচ্ছা না থাকলে সাফল্য পাওয়া সম্ভব হবে না৷তিনি বলেন, কোনো কাজ নিবিড়ভাবে দশ বছর করলে সেই ধারায় বিখ্যাত হওতা সম্ভব

কুষ্টিয়ার মানুষ হলেও আবুল হুসসামের উপর রবীন্দ্রনাথ ঠাকুর বা লালন ফকির কারোই প্রভাব নেইছেলে বেলায় তিনি বহুবার লালনের দর্গায় গেছেন৷ ছেলে বেলায় বাড়িতে কোনো অতিথি এলেই তিনি তাদের শিলাইদহ কুঠি বাড়ি এবং মোহিনী মিল ঘুরিয়ে নিয়ে আসতেন৷ তিনি প্রচুর সাহিত্যকর্ম অধ্যয়ন করেনররবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়ের বইগুলো তার বিশেষ পছন্দের৷ একসময় সংগীত এর তালিম নিয়েছেন এবং নিজেও শিখেছেন। 

তিনি সবসময় বিশ্বাস করেন সাহিত্য বিজ্ঞান বাংলায় চর্চা করা উচিত১৯৭৩ সালে বিখ্যাত বিজ্ঞানী সত্যেন বোস নিজের লেখা চিঠিতে বাংলায় বিজ্ঞান চর্চার কথা বলেছেন বিষয়ে আলোকপাত করে তিনি বিজ্ঞান সাময়িকীতে চিঠিও পাঠিয়েছিলেনএর কারণ হিসেবে আবুল হুসসাম মনে করেন, বিজ্ঞান শেখা জানার বিষয় এবং তা নিজের মায়ের ভাষাতেই সবথেকে বেশি সম্ভব